اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
_____পড়ো তোমার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। ( সূরা আলাক)
ইসলামি দ্বীনি শিক্ষা
কুরআন ও সুন্নাহর আলোকে শুদ্ধ দ্বীনি শিক্ষা প্রদান। ইমান, আমল ও নৈতিকতার সমন্বয়ে জীবন গঠনের প্রচেষ্টা।
চরিত্র ও নৈতিকতা উন্নয়ন
শিক্ষার্থীদের আদব, আখলাক ও শালীনতা গড়ে তোলা। সমাজে দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে প্রস্তুত করা।
যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
দক্ষ ও আমলদার উস্তাদের তত্ত্বাবধানে পাঠদান। সহজ, যত্নশীল ও ফলপ্রসূ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা।
আধুনিক ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ
পরিকল্পিত ক্লাসরুম ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ। শিক্ষার্থীর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক ব্যবস্থা।
A Message
Markazul Furqan is a respected madrasa focusing on Quranic and Islamic education. Dedicated teachers guide students in academics, ethics, and character building. The institution offers residential, non-residential, and day-care facilities in a safe learning environment.
ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ
আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে এই বিভাগে। দক্ষ হাফেজ উস্তাদদের তত্ত্বাবধানে শুদ্ধ তিলাওয়াত, তাজবিদ ও দৃঢ় মুখস্থের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Discover more
নূরানী ও নাজেরা বিভাগ
শিশু ও নতুন শিক্ষার্থীদের জন্য কুরআন শেখার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ। এখানে নূরানী কায়দা ও নাজেরা পাঠের মাধ্যমে শুদ্ধ উচ্চারণ ও কুরআন পাঠে দক্ষতা গড়ে তোলা হয়।
Discover more
কির্ন্ডারগার্ডেন বিভাগ
শিশুবান্ধব ও আনন্দময় পরিবেশে প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। নৈতিকতা, শিষ্টাচার ও মৌলিক জ্ঞানের মাধ্যমে শিশুদের শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়।
Continue reading
কুরআন শিক্ষা বিভাগ
সব বয়সের শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষার সুব্যবস্থা। তিলাওয়াত, তাজবিদ ও কুরআনের মৌলিক অর্থ বোঝার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Continue reading
ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা বিভাগ
ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের জন্য আধুনিক ও কার্যকর পাঠদান। ভাষাগত জ্ঞান, কথোপকথন ও লেখার দক্ষতা উন্নয়নে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।
Continue reading
আবাসিক
এখানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করে। থাকা, খাওয়া ও নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা রয়েছে।
অনাবাসিক
শিক্ষার্থীরা বাড়ি থেকে এসে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়।
ডে-কেয়ার
ছোট শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও যত্নশীল পরিবেশে দিনের নির্দিষ্ট সময় দেখাশোনা ও প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়।